বাঁ পায়ের কাফের চোট কাটিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের জন্য বাংলাদেশ দলে ফিরেছেন লিটন কুমার দাস। তার প্রত্যাবর্তনে দলের ব্যাটিং লাইনআপ আরও শক্তিশালী হবে তাকে কোনো সন্দেহ নেই। শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অস্ট্রেলিয়া টেস্ট সিরিজে লিটন দাসের অর্ন্তভুক্তির তথ্য নিশ্চিত করেছে। লিটন ফেরায় এই সিরিজে বাংলাদেশ ১৬ সদস্যের দলে পরিণত হলো।
৩১ বছর বয়সী লিটন গত জুন থেকে চোটের কারণে মাঠের বাইরে ছিলেন। পুনর্বাসন প্রক্রিয়ায় সন্তোষজনক অগ্রগতি হওয়ায় তাকে ১৩ আগস্ট ডারউইনে শুরু হতে যাওয়া প্রথম টেস্টের দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। রোববার তিনি ডারউইনের বিমান ধরছেন। প্রথম টেস্টের আগে আগে তার ফিটনেস মূল্যায়ন করে একাদশে খেলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
অস্ট্রেলিয়া সফরের প্রথম টেস্ট শুরু হবে ১৩ আগস্ট ডারউইনের মারারা ক্রিকেট গ্রাউন্ডে। এর আগে ৬ থেকে ৮ আগস্ট ডারউইনের ডিএক্সসি অ্যারেনায় ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ২২ থেকে ২৬ আগস্ট ম্যাকের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় হবে।
প্রথম টেস্টের জন্য বাংলাদেশের দল:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, সাদমান ইসলাম, তানজিদ হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, অমিত হাসান, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ, এবাদত হোসেন, মুশফিক হাসান ও লিটন কুমার দাস।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

