বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন হান্নান সরকার। আর যুব দলের পেস বোলিং কোচের দায়িত্ব পেয়েছেন সাবেক পেসার ডলার মাহমুদ।
বিজ্ঞাপন
ফিল্ডিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ সেলিম। যুব দলসহ বয়সভিত্তিক ও বিসিবির বিভিন্ন দল এবং এইচপির মেন্টর হিসেবে থাকবেন মাহমুদউল্লাহ রিয়াদ। অস্ট্রেলিয়ায় ইমার্জিং ও এইচপি দলের সফরে জাতীয় দলের সাবেক ওপেনার ইমরুল কায়েসকে মেন্টর হিসেবে দলের সঙ্গে রাখা হবে।
আজ সোমবার মিরপুরে সংবাদ সম্মেলনে এই কোচিং প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেটে বোর্ড। সংবাদ সম্মেলনে জানানো হয়, অ্যানালিটিকস ল্যাবরেটরি চালু করবে বিসিবি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

