মেয়র নির্বাচনে মামুনুল হকের প্রার্থী হওয়ার বিষয়ে যা জানাল খেলাফত মজলিস

মেয়র নির্বাচনে মামুনুল হকের প্রার্থী হওয়ার বিষয়ে যা জানাল খেলাফত মজলিস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ থেকে বাংলাদেশ খেলাফত মজলিস প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন দলটির আমির মাওলানা মামুনুল হক। তার নির্বাচনি প্রতীক ছিল রিকশা। তিনি জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনি ঐক্যের মনোনীত প্রার্থী ছিলেন।

জাতীয় নির্বাচনের পর গুঞ্জন উঠেছে মামুনুল হক ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে নির্বাচন করবেন। এই বিষয়ে আমার দেশের সঙ্গে কথা বলেন দলটির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও সংগঠনের স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির সদস্য-সচিব হাসান জুনাইদ।

বিজ্ঞাপন

তিনি বলেন, বাংলাদেশ খেলাফত মজলিস স্থানীয় সরকার নির্বাচনের সিটি কর্পোরেশন, উপজেলা পরিষদ, পৌরসভা এবং ইউপি—প্রত্যেকটা পর্যায়ে সারা দেশে প্রার্থী দেবে। এ লক্ষ্যে সংগঠনের প্রার্থী বাছাইয়ের কার্যক্রম সারা দেশে চলমান আছে।

হাসান জুনাইদ আরো বলেন, ঢাকা সিটি করপোরেশন উত্তর এবং দক্ষিণ, দুই জায়গাতেই আমাদের প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত আছে। এক্ষেত্রে আমাদের একাধিক প্রার্থীও আছে। আমরা তাদের নিয়ে পর্যালোচনা করছি।

তিনি বলেন, স্থানীয় সরকারের কোনো নির্বাচন—বিশেষ করে ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচনে সংগঠনের আমিরে মজলিস আল্লামা মামুনুল হকের নির্বাচন করার কোনো ধরনের সাংগঠনিক সিদ্ধান্ত আমাদের নাই।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন