শ্রমিকদের জন্য জরুরি মহার্ঘ ভাতা দাবি সাইফুল হকের

শ্রমিকদের জন্য জরুরি মহার্ঘ ভাতা দাবি সাইফুল হকের
ছবি: সংগৃহীত

শ্রমিকদের অভুক্ত রেখে উৎপাদনশীলতা বাড়বে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেন, শ্রমিকদের অভুক্ত রেখে উৎপাদনশীলতা বাড়বে না। এই দ্রব্যমূল্যের বাজারে শ্রমিক ও শ্রমিক পরিবারের জীবন কঠিন হয়ে পড়েছে। নতুন মজুরি নির্ধারণ পর্যন্ত গার্মেন্টসসহ বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য জরুরি ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করতে হবে।

শুক্রবার রাজধানীর সেগুনবাগিচাস্থ সংহতি মিলনায়তনে বিপ্লবী শ্রমিক সংহতির সভায় তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

সাইফুল হক বলেন, জীবনযাত্রার অস্বাভাবিক ব্যয় বৃদ্ধির কারণে শ্রমিকেরা মারাত্মক দুর্দশায় নিপতিত হয়েছে। বিদ্যমান মজুরি দিয়ে শ্রমিক পরিবারের মাসের ১৫-২০ দিন চলাই কঠিন। দ্রুত শ্রমিকদের জন্য নতুন ন্যায্য মজুরি নির্ধারণে জাতীয় ন্যূনতম মজুরি বোর্ড গঠন করার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

তিনি বলেন, শ্রমজীবীদের মানবিক জীবন নিশ্চিত না হলে শিল্পখাতে প্রত্যাশিত উৎপাদন যেমন বাড়বে না, তেমনি শিল্পাঞ্চলে স্থিতিশীলতাও নিশ্চিত হবে না। স্বল্প সময়ের মধ্যে শিল্পাঞ্চলে গ্যাস বিদ্যুৎয়ের সরবরাহ পরিস্থিতির উন্নতি না ঘটলে নতুন নতুন কারখানা বন্ধ হবে, বেকার হবে হাজার হাজার শ্রমিক।

সংগঠনের সভাপতি মীর মোফাজ্জল হোসেন মোশতাকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য দেন- বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ও যুগ্ম সম্পাদক ফিরোজ আলী।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন