ইউনান মিনজু বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের বিকেএসপি পরিদর্শন

স্পোর্টস রিপোর্টার

ইউনান মিনজু বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের বিকেএসপি পরিদর্শন

চায়নার ইউনান মিনজু বিশ্ববিদ্যালয়ের চার সদস্যের একটি প্রতিনিধি দল আজ বিকেএসপি পরিদর্শন এসেছে। প্রতিনিধি দলটি গত বছর বিকেএসপির সঙ্গে সম্পাদিত চুক্তির অগ্রগতি বিষয়ক এক সভাও করেছে। সভায় বিকেএসপির পক্ষে মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: সাইফ উল্লাহ ও ইউনান মিনজু বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সহযোগিতা ও বিনিময় বিভাগের উপপরিচালক উয়াং কুন নেতৃত্ব দেন।

বিজ্ঞাপন

গত ১২ ডিসেম্বর বিকেএসপি ও চীনের ইউনান মিনজু বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। যা বাংলাদেশের ক্রীড়া উন্নয়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

বৈঠকে ইউনান মিনজু বিশ্ববিদ্যালয় ২০২৬ শিক্ষাবর্ষের জন্য বিকেএসপিকে চারটি ‘স্টাডি ইন ওয়াইএমইউ বৃত্তি প্রদান, চীন-বাংলাদেশ তাই চি কেন্দ্র এবং বাংলাদেশ-চীন ক্রিকেট কেন্দ্র প্রতিষ্ঠা সম্পর্কিত বিষয়সমূহ আলোচনা হয়েছে। যার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে শিক্ষক ও শিক্ষার্থীদের পারস্পরিক বিনিময়; তাই চি প্রশিক্ষণ দল এবং ক্রিকেট প্রশিক্ষণ দল গঠন; যৌথ বৈজ্ঞানিক গবেষণা; উচ্চমানের সামাজিক বিজ্ঞান গবেষণাপত্রের যৌথ রচনা; এবং “একটি আন্তর্জাতিক ক্রীড়া-চিকিৎসা সমন্বিত নির্দেশিকা সূত্রের উন্নয়ন, কনফুসিয়াস ক্লাসরুম প্রতিষ্ঠা সম্পর্কিত আলোচনা ও তরুণ ক্রীড়াবিদ/শিক্ষার্থীদের জন্য নিয়মিতভাবে ক্রীড়া বিনিময় কার্যক্রমের আয়োজন।

চুক্তির অগ্রগতি পর্যালোচনায় দুই পক্ষের মধ্যে ফলপ্রসু আলোচনা হয়েছে। আলোচনা শেষে পরিদর্শন দলটি বিকেএসপি ইনডোর ক্রিকেট সেন্টার, তাই চি সেন্টার ও চীনা ল্যাঙ্গুয়েজ ল্যাব পরিদর্শনকালে সন্তোষ প্রকাশ করে। আগামী দিনগুলোতেও দুই প্রতিষ্ঠানের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে বিকেএসপি ও ইউনান মিনজু বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিবৃন্দ আশা প্রকাশ করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন