খাজার বিস্ফোরক দাবির পরও স্যান্ডপেপার-কাণ্ডে তদন্তে নারাজ অস্ট্রেলিয়া

খাজার বিস্ফোরক দাবির পরও স্যান্ডপেপার-কাণ্ডে তদন্তে নারাজ অস্ট্রেলিয়া

২০১৮ সালের কেপটাউন টেস্টের সেই বল টেম্পারিং কেলেঙ্কারি নিয়ে নতুন করে আলোচনার ঝড় উঠেছে। অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার উসমান খাজা আত্মজীবনীতে দাবি করেছেন, শিরিষ কাগজ দিয়ে বল বিকৃতির পরিকল্পনা সম্পর্কে জানতেন দলের আরও কয়েকজন ক্রিকেটার। তাঁর বক্তব্যের সঙ্গে একমত হয়েছেন ডেভিড ওয়ার্নার ও চ্যাড সেয়ার্সও। তবে এত কিছুর পরও পুরোনো ঘটনা নতুন করে তদন্ত করতে রাজি নয় ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

বিজ্ঞাপন

সংস্থাটির প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ জানিয়েছেন, স্যান্ডপেপার-কাণ্ড নিয়ে আগের তদন্তের ফলাফলে তারা সন্তুষ্ট। নতুন করে তদন্ত শুরু করার মতো জোরালো কোনো কারণও দেখছেন না তাঁরা।

অস্ট্রেলিয়ার রেডিও স্টেশন এসইএনকে দেওয়া সাক্ষাৎকারে গ্রিনবার্গ বলেন, একই ঘটনা নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্যে বড় ধরনের অসংগতি রয়েছে। ফলে আবার তদন্ত করলেও নতুন কোনো সমাধানে পৌঁছানো কঠিন হতে পারে। তাঁর ভাষায়, পেছনে ফিরে যাওয়ার চেয়ে এখন সামনে তাকানোই ভালো। ক্রিকেট অস্ট্রেলিয়ার বোর্ডের অবস্থানও এমন।

সম্প্রতি প্রকাশিত নিজের আত্মজীবনী ‘সাবর’-এ স্যান্ডপেপার-কাণ্ড নিয়ে আলাদা একটি অধ্যায় লিখেছেন খাজা। সেখানে তিনি দাবি করেন, ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকা সফরে বল বিকৃতির পরিকল্পনা সম্পর্কে কেবল স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফটই অবগত ছিলেন না; দলের অন্য সদস্যদেরও এ বিষয়ে ধারণা ছিল। এমনকি কেপটাউন টেস্টের আগের ম্যাচেও শিরিষ কাগজ ব্যবহার করে বল টেম্পারিংয়ের চেষ্টা হয়েছিল বলে দাবি করেছেন তিনি।

খাজার আরও অভিযোগ, কেপটাউন টেস্টে পুরো সময় ক্যামেরন ব্যানক্রফটের পাশে বসে থাকলেও ক্রিকেট অস্ট্রেলিয়ার মূল তদন্তে তাঁকে কখনো জিজ্ঞাসাবাদ করা হয়নি।

খাজার বক্তব্যকে সরাসরি সমর্থন দিয়েছেন ডেভিড ওয়ার্নার। তাঁর দাবি, খাজা আত্মজীবনীতে যা লিখেছেন, তা শতভাগ সঠিক। একইভাবে কেপটাউন টেস্টের অ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন