প্রথম ইনিংসে কত রান করতে চায় উইন্ডিজ, জানালেন উইকহ্যাম

প্রথম ইনিংসে কত রান করতে চায় উইন্ডিজ, জানালেন উইকহ্যাম

সিলেট টেস্টে শুরুতে ধাক্কা খেয়েও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে প্রথম দিন শেষ করেছে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের স্পিনারদের ব্যর্থতার সুযোগ নিয়ে ৪ উইকেটে ২৩৫ রান নিয়ে দিন শেষ করেছে সফরকারীরা। এখান থেকে স্কোরটাকে সাড়ে তিনশ' চার শতাধিক রানে নিয়ে যাওয়ার লক্ষ্যে ক্যারিবীয়রা দ্বিতীয় দিন ব্যাটিং করবে বলে জানান উইন্ডিজ ব্যাটার কেভিন উইকহ্যাম।

বিজ্ঞাপন

দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এসেছিলেন কেভিন উইকহ্যাম। প্রথম ইনিংসে কত রান পেলে খুশি হবেন এমন প্রশ্নের জবাবে অভিষিক্ত উইকহ্যাম জানান, ‘বড় সংগ্রহ দাঁড় করাতে পারলেই আমাদের জন্য ভালো। হয়তো ৪০০ প্লাস, হয়তো ৩৫০ প্লাস, উইকেট এখন যেমন আছে, তাতে ব্যাট করতে চাইলে লম্বা ইনিংস খেলার সুযোগ আছে। আমরা জানি সবসময় পিচ এরকম থাকবে না। ফলে শুরুতেই যদি বড় রান পেয়ে যাই, অন্তত ৩৫০ প্লাস রান, তাহলে আমাদের জন্য ভালো হবে ব্যাপারটা।’

সিলেটের উইকেটে প্রথম দিন ব্যাটিং করার অভিজ্ঞতা নিয়ে উইকহ্যাম বলেন, ‘আসলে পিচে শুরুতে কিছুটা বাউন্স ছিল। বল বুঝে এবং গ্যাপ দেখে শট খেলতে হয়েছে। ফলে ভালো জায়গায় থেকে ইতিবাচক থেকে ব্যাট চালাতে হয়েছে।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন