শ্রীলঙ্কার বিপক্ষে লক্ষ্যটা বড় হলেও শুরুটা দারুণ করেছিল বাংলাদেশ। তবে দুই উদ্বোধনী ব্যাটারের আউট হওয়ার পর ট্র্যাক চ্যুত হয়ে পড়ে না দেশের মেয়েরা। মিডল অর্ডার ব্যর্থতার গল্প লেখায় লড়াই থেকেই ছিটকে যায় লাল-সবুজের প্রতিনিধিরা। লোয়ার মিডল অর্ডারে ব্যাট হাতে একাই লড়াই করেছেন স্বর্ণা। কিন্তু তার দারুণ হাফসেঞ্চুরিতে শুধু হারের ব্যবধান কমেছে। শ্রীলঙ্কা প্রথম টি-টোয়েন্টি জিতেছে ২৫ রানে। এ জয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০তে এগিয়ে গেল লঙ্কানরা কন্যারা।
সিলেটে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৬১ রান করে শ্রীলঙ্কা নারী দল। জবাবে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩৬ রান করে বাংলাদেশ।
১৬২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দুর্দান্ত শুরু পেয়েছিল বাংলাদেশ। বিশেষ করে দিলারা আক্তার ঝোড়ো শুরু করেছিলেন। ১২ বলে ১৬ রান করে জুরাইয়া ফেরদৌস আউট হলে ভাঙে ৩৯ রানের উদ্বোধনী জুটি। এরপরই ধস নামে বাংলাদেশের ইনিংসে।
তিনে নেমে ৫ বলে এক রান করেছেন শারমিন আক্তার। দলের বাজে সময়ে হতাশ করেছেন নিগার সুলতানা জ্যোতিও। অফফর্মে থাকা অধিনায়ক আজ রানের খাতাই খুলতে পারেননি। দুই বল খেলে ডাক খেয়েছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

