দুই দফায় আসছে নিউজিল্যান্ড

স্পোর্টস রিপোর্টার

দুই দফায় আসছে নিউজিল্যান্ড

তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে আজ সকালে এবং বিকালে দুই দফায় বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড দল। আগামী ১৭ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এ সিরিজের আগে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের বেশিরভাগ ক্রিকেটারই আগামীকাল ঢাকায় আসবেন। ঢাকায় পা রাখার পর মঙ্গলবার থেকে সিরিজের জন্য প্রস্তুতি শুরু করবে নিউজিল্যান্ড।

আগামী ১৭ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ আগামী ২০ এপ্রিল। প্রথম দুই ওয়ানডে অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। তৃতীয় ওয়ানডে ২৩ এপ্রিল।

বিজ্ঞাপন

২৭ ও ২৯ এপ্রিল তিন ম্যাচ সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টি। ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামের ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে। আগামী ২ মে মিরপুরে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন