বহুল কাঙ্ক্ষিত ঢাকা প্রিমিয়ার লিগ এখন মাঠে গড়ানোর অপেক্ষায়। এর আগে ক্রিকেটাররা আজ ও আগামীকাল করবেন দলবদল। এবারের লিগে অংশ নিচ্ছে ১২ দল।
বিজ্ঞাপন
প্রতিটি দলই করবে দলবদল। আজ ও আগামীকাল মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিসিডিএম কার্যালয়ে হবে ডিপিএলের দলবদল।
আজ বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ডিপিএলের দলবদল হবে। বেশির ভাগ দলই নিজেদের স্কোয়াড চূড়ান্ত করেছে। জাতীয় দলের ক্রিকেটারদের বেশির ভাগই আজ দলবদল করবেন। এছাড়া ঘরোয়া ক্রিকেটের বেশির ভাগ বড় তারকারও আজ দলবদল করার কথা রয়েছে।
এবারের ডিপিএলে কোন দল কেমন হচ্ছে, সেটার কিছুটা ইঙ্গিত পাওয়া যাবে আজ। আর আগামীকাল জানা যাবে কেমন হচ্ছে এবারের ডিপিএলের দলগুলো।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

