রাজশাহীর পুঠিয়ায় ফের অভিযান চালিয়ে ৪ মাদক সেবীকে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার ধোকড়াকুল, আটভাগ ও বাঁশবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।
পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশের নেতৃত্বে শুক্রবার এ অভিযান পরিচালিত হয়।
আটক ব্যক্তিরা হলেন বাঁশবাড়িয়া গ্রামের রাজু আহমেদের ছেলে ইমন ও হাবিবুর রহমানের ছেলে তুহিন, আটভাগ গ্রামের আলী হোসেনের ছেলে জুয়েল রহমান এবং ধোকড়াকুল গ্রামের লায়েবের ছেলে রাজু ইসলাম।
ভ্রাম্যমাণ আদালতের তাদেরকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ডের পাশাপাশি অর্থদণ্ডও করা হয়। এর মধ্যে একজনকে ১০ হাজার টাকা এবং অন্যদের নির্ধারিত অঙ্কে জরিমানা করা হয়।
পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশ বলেন, ‘যুবসমাজ ও সামাজিক শান্তি-শৃঙ্খলা বিনষ্টকারী মাদক বিক্রেতা ও মাদকসেবীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান চলবে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

-568f88-720x405.webp)