এখানে বোলিং উপভোগ করছি

এখানে বোলিং উপভোগ করছি
হাসান মাহমুদ

ক্রিকেট অস্ট্রেলিয়ার ইনিংস আটকাতে সবমিলিয়ে সাতজন বোলার ব্যবহার করেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এই সাত বোলারের পারফরম্যান্সের তালিকায় সবার ওপরে রইলেন হাসান মাহমুদ। ডানহাতি এই পেসারের বোলিং বিশ্লেষণটা ঠিক এমন—১৯ ওভার ৫ মেডেন ৪২ রানে ৪ উইকেট। ক্রিকেট অস্ট্রেলিয়ার শুরুর চার উইকেটের তিনটিই তার। অস্ট্রেলীয় কন্ডিশনের সঙ্গে তিনিই সবচেয়ে দ্রুত মানিয়ে নিতে পেরেছেন। দিনের খেলা শেষে এই প্রসঙ্গে হাসান মাহমুদ বলছিলেন, ‘আমার কাছে মনে হয়েছে আমরা খুবই ভালোভাবেই শুরু করেছি। বোলাররা খুবই লাইন লেন্থ ঠিক রেখে বোলিং করেছে। এখানে বোলিংয়ে সাফল্য পাওয়ার জন্য কন্ডিশন খুবই ভালো। উইকেটে বাউন্স এবং সুইং রয়েছে। আমার তো মনে হয় আমরা সবাই ভালো বোলিং করার চেষ্টা করেছি। আমি কিছুদিন আগে লন্ডনে বোলিং করে এসেছি। আমার কাছে এখানেও সেই কন্ডিশনের মতোই মনে হয়েছে। দুই জায়গায় আমি বোলিং উপভোগ করেছি। নতুন বলে লাইন লেন্থ ঠিক করে শুরুতে যাতে উইকেট তুলে নেওয়া যায়, মূলত সেই চেষ্টাই থাকে আমার।’

সিএ একাদশকে ৮৭.২ ওভারে ৩৫৫ রানে বাংলাদেশের বোলাররা বেঁধে রাখতে সমর্থ হলেও প্রশ্ন হলো, শেষ দিনের শেষ ইনিংসে ব্যাটিংয়ে স্বস্তি পাওয়ার মতো আশ্বাস দিতে পারবেন কি দলের ব্যাটসম্যানরা?

বিজ্ঞাপন

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন