তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথাম। পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচের একাদশ থেকে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ।
শুক্রবার ১৭ এপ্রিল প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ।
ছয় ব্যাটার, দুই স্পিনার ও তিন পেসার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ।
ম্যাচ শুরুর আগে অনুশীলনে হাঁটুতে ব্যথা পান মোস্তাফিজুর রহমান। শেষ মুহূর্তে মোস্তাফিজুর রহমানের জায়গায় শরিফুল ইসলামকে একাদশে নেওয়া হয়েছে।
বাংলাদেশ একাদশ-
তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তাওহিদ হৃদয়, আফিফ হোসেন ধ্রুব, মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।
নিউজিল্যান্ড একাদশ-
হেনরি নিকোলস, নিক কেলি, উইল ইয়ং, টম লাথাম, মুহাম্মদ আব্বাস, ডিন ফক্সক্রফট, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, ব্লেয়ার টিকনার, জেইডেন লেনেক্স ও উইল ও’রোর্ক।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

