নৌযান শুমারি উপলক্ষে নরসিংদীতে র‍্যালি অনুষ্ঠিত

নৌযান শুমারি উপলক্ষে নরসিংদীতে র‍্যালি অনুষ্ঠিত

"নৌযান শুমারি সফল করি, সমৃদ্ধ বাংলাদেশ গড়ি" এই প্রতিপাদ্যে নৌযান শুমারি উপলক্ষে নরসিংদীতে র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

নরসিংদী জেলা পরিসংখ্যান কার্যালয়ের উদ্যোগে বুধবার (১৯ আগস্ট) শহরের থানাঘাট এলাকায় এই র‍্যালী অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসন কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মু. রাশেদুজ্জামান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপ-পরিচালক রেজওয়ানা কবির, জেলা প্রশাসন কার্যালয়ের সহকারী কমিশনার মো. খালিদ হোসেন শিমুল, পরিসংখ্যান কার্যালয়ের জেলা সমন্বয়কারী স্বপন চন্দ্র সরদার, পলাশ উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা খান মোহাম্মদ সাইফুল হকসহ সহ আরো অনেকে।

জেলার পাঁচজন জোনাল অফিসারের নেতৃত্বে ৩৪ জন মাঠকর্মী ২০ আগস্ট থেকে ২৯ আগস্ট পর্যন্ত ইঞ্জিন চালিত নৌযান শুমারি করবেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...