ক্রিকেটারদের বোনাসের টাকায় হবে সুইমিংপুল!

স্পোর্টস রিপোর্টার

ক্রিকেটারদের বোনাসের টাকায় হবে সুইমিংপুল!

পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ। ঐতিহাসিক এই সিরিজ জয়ের পর চুক্তি অনুযায়ী বোনাস পাবেন এটাই স্বাভাবিক। এমনকি বাড়তি বোনাসও পেতে পারতেন ক্রিকেটাররা। তবে সেই বোনাস নিতে আগ্রহী নন ক্রিকেটাররা। তারা চান, তাদের বোনাসের টাকায় মিরপুরে হোক সুইমিংপুল। পাশাপাশি জিমের সুযোগ-সুবিধা বাড়াতেও চান তারা। আজ বিষয়টি জানান বিসিবি সভাপতি তামিম ইকবাল।

ক্রিকেটারদের বোনাসের টাকায় সুইমিংপুল কিংবা জিমের সুযোগ-সুবিধা বৃদ্ধি করা সম্ভব নয়। তবে এই সুবিধা বৃদ্ধিতে এটা বিসিবিকে ক্রিকেটারদের পক্ষ থেকে খানিকটা অংশীদারত্ব বলে জানান তামিম।

বিজ্ঞাপন

তার কথায়, ‘ওরা বলছে যে ভাইয়া বোনাস আমাদের দরকার নাই। সবচেয়ে সেরা সুযোগ-সুবিধা দিয়ে জিমটা আর সঙ্গে সুইমিংপুলটা যদি করে দেন, তাহলে আমরা এটা আমাদের বোনাস হিসেবে কাউন্ট করে নিব।’

তিনি আরো বলেন, ‘এটা করতে তো অনেক বেশি টাকা লাগবে। বাট তারা তাদের তরফ থেকে এই অবদানটুকু রাখতে চায়। আমাদের পক্ষ থেকে আমরা প্রস্তুত ছিলাম। যদি বোনাস দেওয়া লাগত অবশ্যই দিতাম। বিকজ আমার মনে হয় এটা তাদের প্রাপ্য।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...