বিসিবি নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের সময়সীমা পার হওয়ার পরই জানা গিয়েছিল বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হচ্ছেন ৬ জন। এবার সেই সংখ্যাটা বেড়ে ৮ হয়েছে। চট্টগ্রাম বিভাগ থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন শরিফুল ইসলাম অপু। ফলে চট্টগ্রাম বিভাগ থেকে নির্বাচনে দাঁড়ানো মিনহাজুল আবেদিন নান্নু ও মঈন উদ্দিন চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হতে যাচ্ছেন।
এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। এছাড়া মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন ক্লাব ক্যাটাগরির দুইজন।
তারা হলেন- লিজেন্ডস অব রূপগঞ্জের লুৎফর রহমান বাদল ও ওল্ড ঢাকা ক্রিকেটার্সের মোঃ মাহমুদ-উর-রহমান। ফলে ক্যাটাগরি-২’য়ে প্রার্থী সংখ্যা ১৮ থেকে কমে ১৬-তে নামল।
সবশেষ বিসিবি নির্বাচনেও শেষ মুহূর্তে নিজেকে প্রত্যাহার করে নেন লুৎফর রহমান বাদল। এ নিয়ে টানা দ্বিতীয় বিসিবি নির্বাচনে তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

