গ্যালারিতে শিক্ষার্থীদের প্রবেশ ফ্রি

স্পোর্টস রিপোর্টার

গ্যালারিতে শিক্ষার্থীদের প্রবেশ ফ্রি

বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজ বিনামূল্যে উপভোগ করতে পারবে শিক্ষার্থীরা। গ্যালারিতে বসে খেলা দেখার এ সুযোগ পাবে ক্রিকেট একাডেমির প্রশিক্ষণার্থীও। নিজ নিজ স্কুল বা শিক্ষাপ্রতিষ্ঠানের নির্ধারিত ইউনিফর্ম পরিহিত এবং বৈধ স্কুল/শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচয়পত্রসহ শিক্ষার্থীরা নির্ধারিত গ্যালারিতে বিনামূল্যে প্রবেশের সুযোগ পাবে। মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্ট হবে ৮ থেকে ১২ মে পর্যন্ত।

বিজ্ঞাপন

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট হবে ১৬ থেকে ২০ মে। দুটি ম্যাচই বিনামূল্যে উপভোগের সুযোগ পাবে শিক্ষার্থীরা। একই সুবিধা পাবে ১৫ বছরের কম বয়সি বেসরকারি ক্রিকেট একাডেমিতে প্রশিক্ষণরত শিক্ষার্থীরাও। তবে প্রশিক্ষণার্থীদের নিজ নিজ একাডেমির নির্ধারিত পোশাক পরিহিত অবস্থায় স্টেডিয়ামে প্রবেশ করতে হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...