পাঁচ হাজারি ক্লাবে মমিনুল

স্পোর্টস রিপোর্টার

পাঁচ হাজারি ক্লাবে মমিনুল

তৃতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে সাদা পোশাকে পাঁচ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন মমিনুল হক। আজ মিরপুরে ক্যারিয়ারের ২৭তম ফিফটি করার দিনে এই রেকর্ড স্পর্শ করেন তিনি। এর আগে বাংলাদেশের হয়ে পাঁচ হাজার পূর্ণ করেছেন তামিম ইকবাল ও মুশফিকুর রহিম।

টেস্টে ৫ হাজার রান করা দ্বিতীয় দ্রুততম বাংলাদেশি ক্রিকেটার মমিনুল হক। পাঁচ হাজার রানের এলিট ক্লাবে ঢুকতে তাকে খেলতে হয়েছে ১৪১ ইনিংস ও ৭৬ টেস্ট। আর সবচেয়ে দ্রুততম সময়ে বাংলাদেশের হয়ে পাঁচ হাজার রান করেছেন তামিম ইকবাল। এই রান করতে তাকে খেলতে হয়েছে ১৩০ ইনিংস ও ৬৮ ইনিংস। দ্বিতীয় বাংলাদেশি হিসেবে টেস্টে পাঁচ হাজার রান করা মুশফিকুর রহিমকে খেলতে হয়েছে ১৪৯ ইনিংস ও ৮১ টেস্ট।

বিজ্ঞাপন

বাংলাদেশের হয়ে টেস্টে পাঁচ হাজার রান

মুশফিকুর রহিম- ৬৫৯৭* রান

তামিম ইকবাল- ৫১৩৪ রান

মমিনুল হক- ৫০০৬* রান

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন