আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সিরিজ জিততে বাংলাদেশের দরকার ২৭৫

স্পোর্টস রিপোর্টার

সিরিজ জিততে বাংলাদেশের দরকার ২৭৫

ব্যাটিংয়ে নেমে মাজ সাদাকাতের শুরুটা দুর্দান্ত। পরে রিজওয়ান-সালমানের জুটিতে বড় সংগ্রহের দিকে এগোতে থাকে পাকিস্তান। কিন্তু শেষদিকে বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে সংগ্রহ বড় করতে পারেনি সফরকারীরা। সবকটি উইকেট হারিয়ে ২৭৪ রানে থামে পাকিস্তানের ইনিংস। সিরিজ জিততে বাংলাদেশের দরকার ২৭৫ রান।

বিজ্ঞাপন

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই দুর্দান্ত ব্যাটিং শুরু করেন পাকিস্তানের ওপেনার সাজ সাদাকাত। তাকে সঙ্গ দিতে থাকেন অন্য উদ্বোধনী ব্যাটসম্যান সাহিবজাদা ফারহান।

সাদাকাত হাফ-সেঞ্চুরি হাঁকান মাত্র ৩১ বলে। আর ওপেনিং জুটিতে আসে ১০৩ রান। সাদাকাতকে ফিরিয়ে উদ্বোধনী জুটি ভাঙেন মেহেদী হাসান মিরাজ। আউট হওয়ার আগে ৭৫ রানের চমৎকার এক ইনিংস খেলেন সাদাকাত। মাত্র ৪৬ বলের অনবদ্য ইনিংসটি সাজান ছয় বাউন্ডারি ও পাঁচ ছক্কার মারে। সাহিবজাদা ফারহান সাজঘরের পথ ধরেন ৪৬ বলে ৩১ রান করে।

চতুর্থ উইকেট জুটিতে দুর্দান্ত ব্যাট করতে থাকেন মোহাম্মাদ রিজওয়ান ও সালমান আলি আগা। দুজন মিলে গড়েন ১০৯ রানের পার্টনারশিপ। তাতেই বড় সংগ্রহের দিকে এগিয়ে যায় পাকিস্তান। বিতর্কিত রান আউট হওয়ার আগে ৬৪ রান আসে সালমানের ব্যাট থেকে। ৬৩ বলে খেলা তার এই ইনিংসে ছিল সাতটি বাউন্ডারি ও একটি ছক্কা। মোহাম্মদ রিজওয়ান ফিরে যান ৪৪ রান নিয়ে।

বাংলাদেশের জার্সিতে তিনটি উইকেট নেন রিশাদ হোসেন। দুটি উইকেট পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। আর একটি করে উইকেট নেন তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও নাহিদ রানা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...