বিশ্বকাপ আর্চারি স্টেজ-২-এ টিকে রইলেন বাংলাদেশের আবদুর রহমান আলিফ ও রামকৃষ্ণ সাহা। আজ সাংহাইয়ে রিকার্ভ পুরুষ ও নারী একক ইভেন্টে ইলিমিনেশন রাউন্ডের ১/২৪ খেলায় বাংলাদেশের রামকৃষ্ণ সাহা এবং চাইনিজ তাইপের চুন-হেং উই ৫-৫ সেটে ড্র করে।
পরে উভয়ে একটি করে তীর ছোড়েন। এতে রামকৃষ্ণ ১০ স্কোর গড়ে জয় পান। এ জয়ে শেষ ষোলোয় উঠেছেন বাংলাদেশের এই আর্চার। অপর খেলায় জয় পান আলিফও। তিনি বেলজিয়ামের প্রতিপক্ষকে ৬-০ সেটে হারিয়ে শেষ ষোলোতে উঠেছেন। তবে হেরে গেছেন মিশাদ প্রধান।
রিকার্ভ নারী একক ইভেন্টে যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষের কাছে ১-০ সেটে হেরেছেন নাসরিন আক্তার। অপরদিকে, রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে বাংলাদেশ বাই পেয়ে ভারতকে ৬-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে। সেখানে কোরিয়ার কাছে ৬-২ সেটে হেরে যায় বাংলাদেশ। রিকার্ভ নারী দলগত ইভেন্টে ১/৮ খেলায় চীনের কাছে ৬-০ সেটে হেরেছে লাল-সবুজের জার্সিধারীরা।
আর কম্পাউন্ড মিশ্র দলগত ইভেন্টে ১/১২ খেলায় ডেনমার্কের কাছে ১৫৩-১৫৮ স্কোরে হেরেছে বাংলাদেশ দল। রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টে ১/১২ খেলায় ইসরাইলের কাছে ৫-১ সেটে হেরেছে বাংলাদেশের আর্চাররা। আজ রামকৃষ্ণ সাহার প্রতিপক্ষ কোরিয়ার ‘উও সিওক লি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

