নৌকাভ্রম‌ণে গি‌য়ে পদ্মায় নি‌খোঁজ ছাত্রদল নেতা

নৌকাভ্রম‌ণে গি‌য়ে পদ্মায় নি‌খোঁজ ছাত্রদল নেতা
ছাত্রদল নেতা রাকিবুল ইসলাম রকি

নৌকাভ্রমণে গিয়ে দুর্ঘটনার শিকার হ‌য়ে পদ্মা নদীতে নিখোঁজ হয়েছেন শৈলকূপা পৌর ছাত্রলের নেতা রাকিবুল ইসলাম রকি (২৭)। ঘটনাটি ঘ‌টে‌ছে শুক্রবার রাত সা‌ড়ে ৮টার দিকে কুষ্টিয়ার হার্ডিঞ্জ ব্রিজ এলাকায়। নিখোঁজ রাকিবুল ইসলাম রকি শৈলকুপা পৌরসভার কবিরপুর মাধ্যমিক বিদ্যালয়পাড়ার বাসিন্দা। তিনি পৌর ছাত্রদলের সদস্যসচিব হিসেবে দায়িত্বরত ছি‌লেন।

জানা গেছে, শুক্রবার সকা‌লে স্থানীয়দের সঙ্গে কাতলাগাড়ী গড়াই নদী থেকে পাবনার রূপপুর পর্যন্ত পদ্মা নদী‌তে নৌকাভ্রমণে গি‌য়ে‌ছি‌লেন রকি। সেখান থেকে ফেরার পথে রাত সা‌ড়ে ৮টার দি‌কে কুষ্টিয়ার হার্ডিঞ্জ ব্রিজের একটি পিলারের সঙ্গে র‌কির বহনকারী নৌকাটি ধাক্কা খেলে রকিসহ আ‌রো তিনজন নদীতে ছিটকে পড়েন।

বিজ্ঞাপন

তাৎক্ষণিকভাবে নিখোঁজ ওহাব মিয়া, লিটন হো‌সেন ও সোহাগ উ‌দ্দিন‌কে উদ্ধার করা সম্ভব হলেও ছাত্রদল নেতা রকিকে উদ্ধার করা যায়নি। পরে কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও নৌ পুলিশের সদস্যরা উদ্ধার অভিযানে অংশ নেন। শুক্রবার ম‌ধ্যরাত পর্যন্ত তাকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়‌নি।

এদিকে রাকিবুল ইসলাম র‌কির নিখোঁজের ঘটনায় তার পরিবার ও দলীয় নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে।

শৈলকূপা থানার অ‌ফিসার ইনচার্জ ও‌সি হুমায়ন ক‌বির মোল্লা ঘটনার সত্যতা স্বীকার ক‌রে জানি‌য়ে‌ছেন, র‌কি‌কে জী‌বিত উদ্ধা‌রের জন্য একা‌ধিক টিম ঘটনাস্থ‌লে কাজ কর‌ছে। ত‌বে তীব্র স্রো‌তের কার‌ণে উদ্ধারকাজ ব্যাহত হ‌চ্ছে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন