ঝিনাইদহের শৈলকূপা উপজেলায় গরুর ঘাস কাটার বৈদ্যুতিক মেশিনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষক দম্পতির মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার মাধবপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মাধবপুর গ্রামের অমরেন্দ্র নাথ ভৌমিক (৭২) ও তার স্ত্রী মিনা ভৌমিক (৫৮)।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার সকালে অমরেন্দ্র নাথ নিজ বাড়ির গোয়ালঘরে গরুর ঘাস কাটার জন্য বৈদ্যুতিক মেশিনে কাজ করছিলেন। কাজের একপর্যায়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। স্বামীকে ছটফট করতে দেখে তাকে বাঁচাতে গিয়ে স্ত্রী মিনা ভৌমিকও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারাত্মক আহত হন। প্রতিবেশীরা তাৎক্ষণিকভাবে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন এবং তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আসাদুজ্জামান জোহা জানান, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

-fcec08.jpg)