দুইবার বদলির আদেশের পরেও

কর্মস্থল ছাড়ছেন না উপসহকারী প্রকৌশলী

কর্মস্থল ছাড়ছেন না উপসহকারী প্রকৌশলী
উপসহকারী প্রকৌশলী আবু সাঈদ। ছবি: আমার দেশ

দুইবার বদলির আদেশের পরেও কর্মস্থল ছাড়ছেন না কুমিল্লার বুড়িচং উপজেলার উপসহকারী প্রকৌশলী আবু সাঈদ। বারবার আদেশের পরও কর্মস্থল না ছাড়ায় নানান প্রশ্ন জন্মেছে জনমনে ।

১৭ আগস্ট স্থানীয় সরকার অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল বারেক হাওলাদার স্বাক্ষরিত চিঠিতে আবু সাঈদকে কুমিল্লা দেবিদ্বার উপজেলায় উপসহকারী প্রকৌশলী হিসেবে বদলির আদেশ দেওয়া হয়।

বিজ্ঞাপন

জানা গেছে, এর আগেও ২০২৪ সা‌লের ন‌ভেম্বরে ব্রাহ্মণবা‌ড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপ‌জেলায় বদলি করা হয়ছিল। তখনো তিনি বিভিন্ন কৌশলে বদলি ঠেকিয়ে বুড়িচং উপজেলায় থেকে গিয়েছিলেন ।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রকৌশলী মোঃ ওয়ালীউল্লাহ আমার দেশকে বলেন, এমন একটি চিঠি পেয়েছি।

একাধিকবার আদেশের পরেও কেন কর্মস্থল ছাড়ছেন না, এই বিষয়ে জানতে চাইলে উপসহকারী প্রকৌশলী আবু সাঈদ বলেন, বদলির আদেশ পেয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বললেই কর্মস্থল ত্যাগ করব ‌।

এ বিষয়ে জানতে চাইলে বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার তানভীর হোসেন বলেন, উপসহকারী প্রকৌশলী আবু সাঈদ-এর বদলির আদেশ পেয়েছি । বিষয়টি নিয়ে পর্যালোচনা করছি ।

দুইবার বদলির আদর্শের পরও কেন বুড়িচং উপজেলা ছাড়ছেন না এ বিষয়ে প্রশ্ন দেখা দিয়েছে । অনেকেই মনে করছেন এর পিছনে কোন রহস্য থাকতে পারে ।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন