জাতীয় দলের ফুটবলার চায় মোহামেডান

জাতীয় দলের ফুটবলার চায় মোহামেডান

আগামী ১৮ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ফুটবল লিগের (বিএফএল) নতুন মৌসুম। মোহামেডানসহ বেশ কিছু ক্লাব লিগ পেছানোর দাবি জানালেও বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নিজেদের সিদ্ধান্তেই অনড় থাকে। লিগ শুরু নিয়ে আপত্তি জানিয়ে সুবিধা করতে না পারলেও জাতীয় দলের ৯ ফুটবলারকে চেয়েছে মোহামেডান।

বিজ্ঞাপন

ফিফা আসিয়ান কাপের জন্য জাতীয় দলের ক্যাম্পে থাকা নিজেদের ফুটবলারদের ছেড়ে দেওয়ার অনুরোধ করেছে ঐতিহ্যবাহী ক্লাবটি। বাফুফের সাধারণ সম্পাদককে ফুটবলারদের ছেড়ে দেওয়ার অনুরোধ জানিয়েছেন মোহামেডানের ডিরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভূঁইয়া।

আগামী ২৫ সেপ্টেম্বর থেকে ইন্দোনেশিয়ায় ফিফা আসিয়ান কাপ খেলবে বাংলাদেশ। এর আগে ১৯ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়বে ফুটবল দল।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন