উয়েফা নেশনস লিগ

কেইনের মাইলফলকের দিনে শেষ আটে ইংল্যান্ড

কেইনের মাইলফলকের দিনে শেষ আটে ইংল্যান্ড

ইংল্যান্ডের জার্সিতে ১২৬তম ম্যাচ খেলতে নেমে রেকর্ডের রাতকে জয়ে রাঙালেন হ্যারি কেইন। তাঁর পেনাল্টি থেকে পাওয়া গোলেই ওয়েম্বলিতে ক্রোয়েশিয়াকে ২-১ ব্যবধানে হারিয়েছে ইংল্যান্ড। এই জয়ে উয়েফা নেশনস লিগের শেষ আট নিশ্চিত করেছে দলটি।

বিজ্ঞাপন

ম্যাচের আগে ছিল কেইনকে ঘিরে বিশেষ আয়োজন। ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডে পিটার শিলটনকে ছাড়িয়ে যাওয়ায় সাবেক এই গোলরক্ষক নিজেই কেইনের হাতে স্মারক তুলে দেন। গত মাসে জেতা ব্যালন ডি’অর ট্রফিও দর্শকদের দেখান ইংলিশ অধিনায়ক। প্রিন্স অব ওয়েলস তাঁকে উপহার দেন ১২৬ নম্বর লেখা জার্সি।

মাঠের লড়াইয়ে ২৪ মিনিটে মরগান রজার্সের গোলে এগিয়ে যায় ইংল্যান্ড। ৫৯ মিনিটে পিতার সুসিচের গোলে সমতা ফেরায় ক্রোয়েশিয়া। তবে ৬৪ মিনিটে পাওয়া পেনাল্টি থেকে গোল করে ব্যবধান গড়ে দেন কেইন। ইংল্যান্ডের হয়ে এটি তাঁর ৯২তম গোল।

৩৩ বছর বয়সী কেইনের সামনে এখন আন্তর্জাতিক ফুটবলে ১০০ গোলের মাইলফলক। ইংল্যান্ডের হয়ে গোলের তালিকায় তিনি অনেক আগেই শীর্ষে; দ্বিতীয় স্থানে থাকা ওয়েন রুনির চেয়ে এগিয়ে ৩৯ গোলে।

নেশনস লিগে পাঁচ ম্যাচে চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে ‘এ’ লিগের তিন নম্বর গ্রুপে দ্বিতীয় স্থানে ইংল্যান্ড। পাঁচ ম্যাচে পূর্ণ ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে স্পেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন