এবারের বিশ্বকাপের প্রথম গোল মেক্সিকোর কিনিয়োনেসের

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

এবারের বিশ্বকাপের প্রথম গোল মেক্সিকোর কিনিয়োনেসের

ফিফা ফুটবল বিশ্বকাপ-২০২৬ এর প্রথম গোল করলেন মেক্সিকোর হুলিয়ান কিনিয়োনেস। ম্যাচের ৯ মিনিটে গোলটি করেছেন এই ফরোয়ার্ড।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১টায় উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা। শুরু থেকেই দুই দলই সতর্কভাবে খেলা শুরু কর এবং বল দখলে নিয়ে নিজেদের ছন্দ খুঁজে নেওয়ার চেষ্টা করে।

বিজ্ঞাপন

ম্যাচের ৯ মিনিটের মাথায় ২০২৬ বিশ্বকাপের প্রথম গোলটি করেন কিনিয়োনেস। দক্ষিণ আফ্রিকার গোলরক্ষক উইলিয়ামসের ভুলে ডি-বক্সে বল পেয়ে যান কুইনোনেস। সেখান থেকে গোল করতে ভুল করেননি তিনি।

এএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন