পরিত্যক্ত ডোবার পানিতে ডুবে

লালপুরে ৩ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

লালপুরে ৩ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

নাটোরের লালপুরে পরিত্যক্ত ডোবার পানিতে ডুবে হামিম আলী (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার সন্ধ্যার আগ মুহূর্তে উপজেলার চংধুইল ইউনিয়নের কামারহাটি নতুনপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হামিম আলী ওই গ্রামের আয়ুব আলীর ছেলে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বাড়ির পাশে খেলাধুলা করার সময় পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির দক্ষিণ পাশে সংলগ্ন একটি পরিত্যক্ত ডোবার পানিতে পড়ে যায় হামিম। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লালপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কারও বিরুদ্ধে কোনো সন্দেহ বা অভিযোগ না থাকায় তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই শিশুটির লাশ সৎকারের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন