পরকীয়ার বলি আড়াই বছরের শিশু

পরকীয়ার বলি আড়াই বছরের শিশু
অভিযুক্ত মা ও নিহত শিশু। ছবি: আমার দেশ

পরকীয়া প্রেম, নাকি পারিবারিক বিরোধ। আড়াই বছরের শিশু আব্দুল্লাহর মৃত্যুকে ঘিরে তৈরি হয়েছে নানা প্রশ্ন। মায়ের বিরুদ্ধে শিশুটিকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠলেও তাৎক্ষণিক অস্বীকার করেছেন অভিযুক্ত মা বৃষ্টি আক্তার। এ ঘটনায় শিশুটির বাবা ওয়াসীম মিয়া হত্যা মামলা করেছেন। মামলার পর অভিযুক্ত মাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আনাইতারা ইউনিয়নের খাগুটিয়া গ্রামের ওয়াসীম মিয়ার আড়াই বছর বয়সের সন্তান আব্দুল্লাহ। গত ২৪ আগস্ট সোমবার বিকেলে মায়ের সঙ্গে ঘরে খেলছিল শিশুটি। একপর্যায়ে বিছানা থেকে পড়ে গিয়ে জ্ঞান হারিয়েছে বলে স্বজনদের জানান মা বৃষ্টি আক্তার।

বিজ্ঞাপন

পরে দ্রুত মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। তবে মৃত্যুর পরই ঘটনাটি ঘিরে দেখা দেয় নানা প্রশ্ন?

এ ঘটনায় শিশুটির বাবা ওয়াসীম মিয়া বাদী হয়ে মির্জাপুর থানায় বৃষ্টি আক্তারকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন। সন্তানের জন্য বুকটা ফেটে যাচ্ছে। নিজের সন্তানকে যে মারতে পারে আমি তার ফাঁসি চাই।

নিহত আব্দুল্লাহর দাদা-দাদী অভিযোগ করে বলেন, বৃষ্টি আক্তারের পরকীয়া সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। সেই বিরোধের জেরেই শিশুটিকে শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে।

একজন মায়ের কাছে সন্তান নিরাপদ থাকে কিন্তু নিজের সন্তানকে শ্বাসরোধে মেরে ফেলেছে মা। আমরা পাষণ্ড মায়ের বিচার চাই।

তবে আব্দুল্লাহর মৃত্যুর দিন এক ভিডিও বলতে শোনা যায়, নিজের বিরুদ্ধে ওঠা হত্যার অভিযোগ অস্বীকার করেছেন বৃষ্টি আক্তার। তার দাবি হঠাৎ বিছানা থেকে পড়ে গিয়ে শিশুর মৃত্যু হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা মির্জাপুর থানা পুলিশের পরিদর্শক মোহাম্মদ লোকমান হোসেন জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যা মামলার পর বৃষ্টি আক্তারকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়। থানা পুলিশ বলছে ১৬৪ ধারা জবানবন্দিতে নিজের শিশু সন্তানকে হত্যার বিষয়টি স্বীকার করেছেন অভিযুক্ত বৃষ্টি আক্তার।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন