চাঁদপুরের ফরিদগঞ্জে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ডে কক্সবাজার থেকে আসা মা-ছেলেকে ২ হাজার পিস ইয়াবাসহ আটক করেছে।
সোমবার এসআই মোহাম্মদ হুমায়ুন কবির সঙ্গীও পুলিশ সদস্যদের নিয়ে অভিযান পরিচালনা করেন।
বিজ্ঞাপন
অফিসার ইনচার্জ এরশাদ উল্লাহ জানান, ফরিদগঞ্জ বাসস্ট্যান্ডে হোটেল আরাফাত অ্যান্ড রেস্টুরেন্টের সামনে সন্দেহবাজন দুই ব্যক্তি কক্সবাজারের টেকনাফ উপজেলার পূর্ব পানখালী এলাকার জালাল উদ্দিনের ছেলে আব্দুল মান্নান ওরফে আশিক (৪১) এবং তার মা ছেমন খাতুন (৬০) অবস্থান নেয়।
পরে পুলিশ তাদের তল্লাশি চালিয়ে তাদের কাছে থাকা ব্যাগের মধ্যে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয় । গ্রেপ্তারকৃত দুজনের বিরুদ্ধে নিয়মিত মামলা করে তাদের আদালতে পাঠানো হয়েছে।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

