‘বিতর্কিত’ সেই নওমি নারী দলের ম্যানেজার!

‘বিতর্কিত’ সেই নওমি নারী দলের ম্যানেজার!

সবশেষ নারী সাফ চ্যাম্পিয়নশিপ চলাকালীন তার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠেছিল। যে কারণে একটি তদন্ত কমিটিও গঠন করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তদন্ত এখনও চলমান। সেই ‘বিতর্কিত’ বাফুফে মিডিয়া এক্সিকিউটিভ খালিদ মাহমুদ নওমিকে এশিয়ান গেমসে নারী ফুটবল দলের ম্যানেজার হিসেবে মনোনীত করা হয়েছে! আগামী মাসে জাপানে অনুষ্ঠেয় এশিয়ান গেমসের জন্য নওমিকে ম্যানেজার করে নারী দলের তালিকা বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনে (বিওএ) পাঠিয়েছে বাফুফে। টুর্নামেন্ট চলাকালীন টিম হোটেলে মদ নিয়ে প্রবেশ করায় নওমির বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে বাফুফেকে চিঠি দিয়েছিল সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ)।

এ ঘটনায় নির্বাহী সদস্য কামরুল ইসলাম হিলটনকে প্রধান করে তিন সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করে বাফুফে। প্রায় দুই মাস পেরিয়ে গেলেও এখনো তদন্ত প্রতিবেদন জমা দেয়নি এ কমিটি। তদন্ত কমিটির আরেক সদস্য অতিরিক্ত সচিব আতিকুর রহমান বলেছেন, সবশেষ প্রায় এক মাস আগে একটি সভা হয়েছিল তাদের। যে ব্যক্তির বিরুদ্ধে এখনো তদন্ত শেষ হয়নি, রহস্যজনকভাবে তাকে বড় টুর্নামেন্টে গুরুদায়িত্ব দেওয়ায় প্রশ্ন উঠছে।

বিজ্ঞাপন
Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন