ফিফা আসিয়ান কাপে ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলে রেকর্ড হারের পর ফুটবলার সাদ উদ্দিন ও সোহেল রানার নাইট ক্লাবে যাওয়ার ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে তুমুল সমালোচনার মুখে পড়েন জাতীয় দলের দুই ফুটবলার। যদিও তারা অস্বীকার করেন যে, নাইট ক্লাবে যাননি তারা। তাদের দাবি, ছবিটি ছিল পুরনো, ইন্দোনেশিয়ার নয়। এ ব্যাপারে মুখ খুললেন বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। তার মতে, সাদ উদ্দিন ও সোহেল রানা ইন্দোনেশিয়ায় নাইট ক্লাবে যাওয়া ঠিক হয়নি। একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জামাল বলেন, ‘তাদের আসলে এটা করা উচিত হয়নি। এটা অপেশাদারের মতো কাজ হয়েছে। কারণ আমরা মাত্র একটি ম্যাচ হেরেছি। তারপর আমরা শুনলাম, ওরা ওখানে গেছে। দলের জন্য এটা কোনো ভালো কিছু হয়নি। এখন ম্যানেজমেন্ট এটা নিয়ে ওদের সঙ্গে কথা বলবে।’
সাদ ও সোহেলের ঘটনায় রীতিমতো হতাশ হয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। তার নেতৃত্বেই ঐতিহাসিক সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছিল বাংলাদেশ। তিনি এক অনুষ্ঠানে বলেছিলেন, দুই ফুটবলারের নাইট ক্লাবে যাওয়ার অভিযোগটি প্রমাণ শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়া হবে। তাদের ক্রীড়া ভাতাও বাতিল করা হবে। ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘ফুটবলের ফলাফল এমনিতেই খুব খারাপ হয়েছে। তার ওপর এই অভিযোগ। আমি খুব হতাশ হয়েছি।’ এরই মধ্যে সাদ উদ্দিন ও সোহেল রানার ঘটনাটি তদন্ত করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। জানা যায়, দুই-এক দিনের মধ্যেই বাফুফের ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটির সভায় তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

