
শেষ মুহূর্তের গোলে উজবেকদের হারিয়ে বাংলাদেশের শুরু
এএফসি অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপ বাছাই পর্বে নিজেদের প্রথম ম্যাচে আজ বৃহস্পতিবার স্বাগতিক উজবেকিস্তানের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। দুদলের ম্যাচটি ১-১ গোলে ড্রয়ের দিকেই গড়াচ্ছিল। কিন্তু দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে রুনা আক্তার গোল করে বাংলাদেশকে দারুণ এক জয় এনে দিলেন























