দীর্ঘ তিন বছর পর আবার শুরু হচ্ছে ঢাকা প্রথম বিভাগ হকি লিগ। এই লিগ শুরু হওয়ার কথা ছিল ৭ অক্টোরব। তবে দুদিন পিছিয়ে লিগ শুরু হবে ৯ অক্টোবর থেকে। প্রথম বিভাগ হকি লিগ কমিটির সম্পাদক ইউসুফ আলী জানান, লিগ হবেÑএটা নিশ্চিত। সবকিছু সুন্দরভাবে গুছিয়ে নেওয়ার জন্যই মূলত লিগ দুদিন পেছানো হয়েছে।
এর আগে সবশেষ ২০২৩ সালে হয়েছিল প্রথম বিভাগ হকি লিগ। এবার নতুন অ্যাডহক কমিটি দায়িত্ব নিয়েই লিগ পুনরায় আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে। স্থানীয় প্রতিভাবানদের খুঁজে বের করতে এবার কোনো বিদেশি খেলোয়াড় লিগে নেওয়া হচ্ছে না। এবার লিগে ১১টি ক্লাব অংশ নিচ্ছে। এই ক্লাবগুলো হলোÑওয়ারী ক্লাব, হকি ঢাকা ইউনাইটেড, গণপূর্ত অধিদপ্তর (পিডব্লিউডি), কম্বাইন্ড এসসি, মুক্তবিহঙ্গ তরুণ সংঘ, ব্যাচেলরস এসসি, ফরাশগঞ্জ এসসি, শিশু কিশোর সংঘ, ওয়ান্ডারার্স ক্লাব, রায়েরবাজার এসসি এবং ঢাকা ইয়ং স্টার ক্লাব।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

