প্রথমবার পেশাদার ফুটবল লিগে সিটি ক্লাব

স্পোর্টস রিপোর্টার

প্রথমবার পেশাদার ফুটবল লিগে সিটি ক্লাব

এই প্রথমবারের মতো ঘরোয়া ফুটবলের শীর্ষ স্তরের প্রতিযোগিতা বাংলাদেশ ফুটবল লিগে নাম লেখালো সিটি ক্লাব। ১৬ ম্যাচ শেষে ৩০ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে থাকা নিশ্চিত করে পেশাদার লিগে খেলার টিকিট নিশ্চিত করেছে তারা।

আজ গাজীপুরে বিআরটিসির কাছে ১-০ গোলে হেরেছে তারা। তবে তাদের টপকে পয়েন্ট টেবিলে দুইয়ে যাওয়ার সম্ভাবনা নেই অন্য কোনো দলের। ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর এই প্রথম ফুটবলের শীর্ষ লিগে খেলার অপেক্ষায় সিটি ক্লাব।

বিজ্ঞাপন

অন্যদিকে, সিটি ক্লাবকে টপটে চলমান চ্যাম্পিয়নশিপ লিগে দুই ম্যাচ বাকি থাকতেই শিরোপা জয় নিশ্চিত করেছে চট্টগ্রাম এফসি। গতকাল বসুন্ধরা স্পোর্টস গ্রাউন্ডে ওয়ারী ক্লাবকে ১-০ গোলে হারায় তারা। এই জয়ে ১৬ ম্যাচে সর্বোচ্চ ৩৯ পয়েন্ট অর্জন তাদের।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...