বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার বিতর্কিত ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ পরিকল্পনাকে কেন্দ্র করে আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে বড় ধরনের অস্থিরতা সৃষ্টি হয়েছে। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর একচ্ছত্র সিদ্ধান্ত গ্রহণের বিরুদ্ধে এবার আনুষ্ঠানিকভাবে অবস্থান নিয়েছে খেলোয়াড়দের বৈশ্বিক সংগঠন ফিফপ্রো ও ইউরোপীয় ফুটবলের অভিভাবক উয়েফা। পুরুষ ও নারী বিশ্বকাপের মতো মেগা টুর্নামেন্টের বাণিজ্যিক সত্ত্বে ২০ শতাংশ বেসরকারি মালিকানা তুলে দেওয়ার চক্রান্ত ফাঁস হওয়ার পর এই অসন্তোষ চরম রূপ নেয়। উয়েফাসহ তিনটি প্রধান মহাদেশীয় কনফেডারেশনের চরম আপত্তির মুখে ফিফা এই পরিকল্পনা বাতিল করতে বাধ্য হলেও, এর পেছনে থাকা নীতিহীন প্রক্রিয়ার নিরপেক্ষ ও স্বাধীন তদন্ত দাবি করা হয়েছে।
এই ঘটনায় ফিফা প্রধান জিয়ান্নি ইনফান্তিনোর ওপর থেকে পুরোপুরি আস্থা হারিয়েছে ইউরোপীয় ফুটবল প্রশাসন। আগামী সভাপতি নির্বাচনে ইনফান্তিনোর একাধিপত্য রুখতে উয়েফা ইতোমধ্যে একজন শক্ত ও বিশ্বাসযোগ্য বিকল্প প্রার্থীর সন্ধান শুরু করেছে। ইউরোপীয়দের এই কঠোর অবস্থানকে পূর্ণ সমর্থন জানিয়ে পেশাদার ফুটবলারদের বৈশ্বিক ইউনিয়ন ফিফপ্রো সাফ জানিয়ে দিয়েছে, একক কোনো প্রশাসনিক দপ্তর যাতে ভবিষ্যতে একতরফাভাবে ফুটবলের ভাগ্য নির্ধারণ করতে না পারে, তা নিশ্চিত করতে হবে। সঙ্গে ফিফা কাউন্সিলের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় খেলোয়াড়, ক্লাব এবং পেশাদার লিগগুলোর প্রাতিষ্ঠানিক প্রতিনিধিত্ব যুক্ত করারও জোরালো দাবি উঠেছে।
প্রচণ্ড প্রশাসনিক চাপ ও পদত্যাগের দাবির মুখে ফিফা কর্তৃপক্ষ নিজেদের নির্দোষ দাবি করে এফএফই প্রক্রিয়া পর্যালোচনার আশ্বাস দিলেও, আন্তর্জাতিক ফুটবলে ইনফান্তিনোর অবস্থান এখন চরম নড়বড়ে। চতুর্থ মেয়াদে সভাপতি পদে লড়াই করার ইচ্ছা বজায় রাখলেও, উয়েফা এবং ফিফপ্রোর যৌথ অবস্থান ফিফার শাসনব্যবস্থায় বড় ধরনের কাঠামোগত পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। স্বচ্ছতা এবং অংশীদারদের অধিকার রক্ষার এই লড়াই শেষ পর্যন্ত বিশ্ব ফুটবলের ক্ষমতার ভারসাম্যকে কোন দিকে নিয়ে যায়, তা এখন দেখার বিষয়।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন