দীর্ঘ এক মাসের বেশি বিরতির পর আজ আবার মাঠে ফিরছে বাংলাদেশ ফুটবল লিগের খেলা। সবশেষ গত ২৪ অক্টোবর লিগের খেলা হয়েছিল। এরপর জাতীয় দলের আন্তর্জাতিক সূচির কারণে লিগ বন্ধ হয়ে যায়। লিগ ফেরার দিন ষষ্ঠ রাউন্ডের ম্যাচে আজ মাঠে নামছে আবাহনী, মোহামেডান ও বসুন্ধরা কিংস।
বিজ্ঞাপন
বসুন্ধরা কিংস অ্যারেনায় বিকাল সাড়ে ৫টায় কিংস-ফর্টিস, গাজীপুরে দুপুর আড়াইটায় বাংলাদেশ পুলিশ এফসি ও আবাহনী এবং একই সময়ে চাঁদপুরে আরামবাগ-ওয়ান্ডারার্স পরস্পরের মুখোমুখি হবে। অন্যদিকে দুপুর আড়াইটায় মুন্সীগঞ্জের মাঠে রহমতগঞ্জের বিপক্ষে খেলবে মোহামেডান। লিগে সর্বোচ্চ ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে বাংলাদেশ পুলিশ। ১২ পয়েন্ট নিয়ে টেবিলে দুইয়ে মোহামেডান, ১০ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছে বসুন্ধরা কিংস।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

