প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা পেলেন ঋতুপর্ণা

স্পোর্টস রিপোর্টার

প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা পেলেন ঋতুপর্ণা

প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে বাড়ি নির্মাণের জন্য আর্থিক সহায়তা পেলেন বাংলাদেশের নারী ফুটলার ঋতুপর্ণা চাকমা। মঙ্গলবার প্রধানমন্ত্রী নিজ হাতে এই খেলোয়াড়ের হাতে চেক তুলে দেন। চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক ও ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল। ঋতুপর্ণা চাকমা বলেন, ‘আমি প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সরকারের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। এত অল্প সময়ে বাড়ি নির্মাণের জন্য আর্থিক সহায়তা পাওয়ায় আমি সত্যিই কৃতজ্ঞ।’ তিনি আরো বলেন, ‘সরকার সব সময় ক্রীড়াবিদদের পাশে থেকেছে এবং আমি তার বাস্তব উদাহরণ। শুধু আজকের এ সহায়তাই নয়, এর আগে আমার মা অসুস্থ থাকাকালেও সরকার তার চিকিৎসার খোঁজ-খবর নিয়েছে এবং আর্থিকভাবে সহায়তা করেছে। এই মানবিক সহায়তা আমার এবং আমার পরিবারের জন্য বড় শক্তি ছিল।’ সরকারের প্রশংসা করে ঋতুপর্ণা বলেন, ‘একজন ক্রীড়াবিদ হিসেবে আমি মনে করি সরকার আমাদের সত্যিই যত্ন নেয় এবং প্রয়োজনে পাশে দাঁড়ায়। এই সহায়তা আমাকে দেশের জন্য আরো ভালো কিছু করার এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য আরো অনুপ্রাণিত করবে। আমি আবারও প্রধানমন্ত্রী এবং সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।’
ক্রীড়াবিদদের কল্যাণে সরকারের এমন উদ্যোগ ক্রীড়াঙ্গনের উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বর্তমান সরকার ক্রীড়াবিদদের কল্যাণ, আর্থিক নিরাপত্তা ও সামাজিক মর্যাদা নিশ্চিত করতে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। আন্তর্জাতিক পর্যায়ে দেশের সুনাম বৃদ্ধি করা ক্রীড়াবিদদের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ সরকারের মানবিক ও দায়িত্বশীল অবস্থানের প্রতিফলন। এমন পদক্ষেপ তরুণ ক্রীড়াবিদদের অনুপ্রাণিত করবে এবং দেশের ক্রীড়ার অগ্রগতিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা যাচ্ছে। ক্রীড়াক্ষেত্রে সফল ক্রীড়াবিদদের প্রতি সরকারের এই সহায়তা ও পৃষ্ঠপোষকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে- এমন প্রত্যাশা করা হচ্ছে। এর মাধ্যমে বাংলাদেশের ক্রীড়াবিদরা আন্তর্জাতিক অঙ্গনে আরো আত্মবিশ্বাসের সঙ্গে দেশের প্রতিনিধিত্ব করতে সক্ষম হবেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়: