আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জাইমা রহমান কিন্তু চেলসির মেয়েদের ফুটবল টিমে সুযোগ পেয়েছিলেন: ক্রীড়া প্রতিমন্ত্রী

আমার দেশ অনলাইন

জাইমা রহমান কিন্তু চেলসির মেয়েদের ফুটবল টিমে সুযোগ পেয়েছিলেন: ক্রীড়া প্রতিমন্ত্রী
ফাইল ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান ইংলিশ ক্লাব চেলসির নারী দলে গোলরক্ষক হিসেবে সুযোগ পেয়েছিলেন বলে জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

একটি টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান ক্রীড়া প্রতিমন্ত্রী।

বিজ্ঞাপন

ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, 'আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান এবং তার সুযোগ্য কন্যা জাইমা রহমান তারা কিন্তু খেলাধুলাকে অসম্ভব পছন্দ করেন। আমি যখন আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের জন্য লন্ডন গিয়েছিলাম তখন সামনাসামনি ডাক্তার জুবাইদা রহমান, জাইমা রহমানের সঙ্গে আমার কথা হয়েছিল।'

প্রধানমন্ত্রীর চেয়েও তার স্ত্রী-কন্যা খেলাধুলা বেশি পছন্দ করেন উল্লেখ করে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, আমাদের প্রধানমন্ত্রী তিনিও আমাকে বারবার বলেছেন, 'আমিনুল আমি যতটুকু না স্পোর্টস পছন্দ করি তার চেয়ে থাউজেন্ড টাইম বেশি পছন্দ করে তোমাদের ভাবি এবং আমার মেয়ে জাইমা রহমান।'

আমিনুল হক বলেন, 'সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আমাদের জাইমা রহমান তিনি কিন্তু চেলসির মেয়েদের ফুটবল টিমেও সুযোগ পেয়েছিলেন। তিনি একজন গোলকিপার হিসেবে ছিলেন। তিনি বেশ ভালো লম্বা এবং সেই সুযোগটা পেয়েছিলেন। কিন্তু পরবর্তীতে আসলে আমাদের প্রধানমন্ত্রী হয়তো বা তাকে খেলার সেই সুযোগটি তৈরি করে দেননি। বেসিক্যালি আমি যতটুকু জানি যে তিনি আমার মত একজন ম্যানচেস্টার ইউনাইটেডের ভক্ত।'

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...