আর্জেন্টাইন তারকা ফুটবলার হুলিয়ান আলভারেজকে অবৈধভাবে দলে ভেড়ানোর চেষ্টার অভিযোগে বার্সেলোনার বিরুদ্ধে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা ও স্প্যানিশ ফুটবল ফেডারেশনের কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। ২৬ বছর বয়সি এই স্ট্রাইকার প্রকাশ্যে বার্সেলোনায় খেলার ইচ্ছা প্রকাশ করার পর দুই ক্লাবের মধ্যে সংঘাত শুরু হয়। অ্যাটলেটিকোর দাবি, আলভারেজকে দল ছাড়তে প্ররোচিত করতে বার্সেলোনা সরাসরি অবৈধ যোগাযোগ করেছে, যা ফিফার নীতিমালার স্পষ্ট লঙ্ঘন। অভিজ্ঞ ফরোয়ার্ড রবার্ট লেভানডভস্কির বিদায়ের পর তার শূন্যস্থান পূরণে আলভারেজকে পেতে মরিয়া বার্সেলোনা সভাপতি জোয়ান লাপোর্তা প্রস্তাব পাঠানোর বিষয়টি স্বীকার করেছেন। এর আগে গত জুনে রিয়াল মাদ্রিদের ১৫০ মিলিয়ন ইউরোর বিশাল প্রস্তাবও প্রত্যাখ্যান করেছিল অ্যাটলেটিকো। ২০২৪ সালে ৮৫ মিলিয়ন ইউরোতে সিটিতে যোগ দেওয়া আলভারেজের দলবদল ঘিরে আন্তর্জাতিক ফুটবলে এখন চরম আইনি উত্তেজনা বিরাজ করছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

