সাফ চ্যাম্পিয়নশিপের লোগো উন্মোচন

সাফ চ্যাম্পিয়নশিপের লোগো উন্মোচন

সূচি ঘোষণার পর এবার জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ২০২৬ সাফ চ্যাম্পিয়নশিপের লোগো উন্মোচন হয়েছে। আজ রাজধানীর একটি হোটেলে টুর্নামেন্টের লোগো উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে আসন্ন সাফে অংশ নেওয়া সাতটি দেশের ঐতিহ্য তোলে ধরা হয়। এ অনুষ্ঠানে সাফের কর্মকর্তার সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কর্মকর্তাসহ আরো অনেকে।

বিজ্ঞাপন

আগামী ৪-১৭ নভেম্বর ঢাকায় বসবে সাফের পনেরতম আসর। টুর্নামেন্টের সবগুলো ম্যাচ হবে জাতীয় স্টেডিয়ামে। এবার সাফে স্বাগতিক বাংলাদেশসহ ভারত, পাকিস্তান, শ্রীলংকা, নেপাল, ভুটান ও মালদ্বীপ খেলবে। আগামী ১ আগস্ট টুর্নামেন্টের ড্র হওয়ার কথা রয়েছে।

উল্লেখ, সাফের এই আসর হওয়ার কথা ছিল ২০২৫ সালে। কিন্তু নানা জটিলতার কারণে পিছিয়ে আসরের নতুন সূচি প্রকাশ করেছে সাফ কর্তৃপক্ষ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন