চার জাতির ফুটবল টুর্নামেন্ট

লাল কার্ড, হাতাহাতি, মালদ্বীপের মাঠে বিশৃঙ্খলা

স্পোর্টস রিপোর্টার

লাল কার্ড, হাতাহাতি, মালদ্বীপের মাঠে বিশৃঙ্খলা

গত রোববার দিবাগত রাতে চার জাতির ফুটবল টুর্নামেন্টে মালদ্বীপের মাঠে লড়াইয়ে নেমেছিল বাংলাদেশ। প্রতিপক্ষ ছিল স্বাগতিক মালদ্বীপ। এই ম্যাচ জিততে পারলে টুর্নামেন্টের ফাইনালে উঠতে পারত বাংলাদেশ অলিম্পিক ফুটবল দল। কিন্তু ম্যাচটি ১-১ গোলে ড্র হওয়ায় ফাইনালে যেতে পারেনি তারা। এই ম্যাচে ঘটে যায় লঙ্কাকাণ্ড! বিশেষ করে ম্যাচের শেষের দিকে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। রেফারির সিদ্ধান্তকে কেন্দ্র করে ক্ষুব্ধ হয়ে ওঠা বাংলাদেশের ফুটবলাররা একপর্যায়ে হাতাহাতিতে পর্যন্ত জড়িয়ে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে কয়েক মিনিট খেলা বাকি থাকতেই ম্যাচ শেষের বাঁশি বাজান রেফারি।

৯০+৭ মিনিটে ডাগআউটে বসে থাকা বাংলাদেশের ফুটবল মিরাজুল ইসলাম রেফারিকে উদ্দেশ্য করে আপত্তিকর মন্তব্য করে লাল কার্ড পান। আর দুই হলুদ কার্ডের সমন্বয়ে লাল কার্ড দেখেন আল-আমিন। তবে কার্ড পাওয়ার পর রেফারির সঙ্গে আল আমিনের আচরণ ছিল অশোভন, সম্পূর্ণ অপেশাদার। রেফারিকে একাধিকবার ধাক্কা দেন এই ফুটবলার। পরিস্থিতি আরো উত্তপ্ত হয় ম্যাচের একেবারে শেষ মুহূর্তে। দুই দলের খেলোয়াড়েরা হাতাহাতিতে জড়ান। এমনকি গ্যালারি থেকে দর্শক মাঠে নেমে আসেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে রেফারির পক্ষে আর খেলা চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। ফুটবল মাঠে এমন আরচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে।

বিজ্ঞাপন

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন