বিশ্বকাপে কবে, কার মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

বিশ্বকাপে কবে, কার মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা
ছবি: বিবিসি বাংলা

বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা টানা দ্বিতীয়বার কাপ জয়ের লক্ষ্যে খেলতে যাচ্ছে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিতব্য ফিফা বিশ্বকাপ ২০২৬ এ। ফাইনালে উঠতে গেলে আর্জেন্টিনাকে কোন কোন দলের বিপক্ষে খেলতে হতে পারে?

সেই খেলাগুলো কোন ভেন্যুতে এবং কখন অনুষ্ঠিত হবে? বিশ্বকাপের ফিক্সচারের আলোকে আলোচনা করা যাক।

বিজ্ঞাপন

আর্জেন্টিনা এইবার গ্রুপ ‘জে’ তে খেলবে, আর গ্রুপে দলটির প্রতিপক্ষ আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান।

এক নজরে আর্জেন্টিনার গ্রুপ পর্বের খেলাগুলোর বিবরণ দেখা যাক।

এই বিশ্বকাপে ৪৮টি দল ১২টি গ্রুপে ভাগ হয়ে খেলবে। প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন আর রানার্স আপেরা সরাসরি দ্বিতীয় রাউন্ডে যাবে। এদের সঙ্গে ১২ গ্রুপের সেরা আটটি তৃতীয় স্থান অর্জনকারী দলও দ্বিতীয় রাউন্ডে খেলবে।

এখন আমরা একে একে দেখি গ্রুপের সেরা, দ্বিতীয় এবং তৃতীয় হলে আর্জেন্টিনার গতিপথ কী হবে।

গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বের গতিপথ

দ্বিতীয় রাউন্ড (ম্যাচ নং ৮৬)

প্রতিপক্ষ: গ্রুপ এইচের রানার-আপ। গ্রুপ এইচের দলগুলো হচ্ছে স্পেন, উরুগুয়ে, সৌদি আরব এবং কেপ ভার্দে।

ভেন্যু: মায়ামি স্টেডিয়াম (মায়ামি, ফ্লোরিডা)।

খেলার সময়: ৪ জুলাই, বাংলাদেশ সময় ভোর ৪টা

রাউন্ড অফ ১৬ (ম্যাচ ৯৫)

সম্ভাব্য প্রতিপক্ষ: গ্রুপ ডি এবং গ্রুপ জি এর রানার্স-আপদের মধ্যকার বিজয়ী দল (সম্ভাব্য: তুরস্ক অথবা মিশর)।

ভেন্যু: আটালান্টা স্টেডিয়াম (আটলান্টা, জর্জিয়া)।

খেলার সময়: ৭ জুলাই, বাংলাদেশ সময় রাত ১০টা

কোয়ার্টার-ফাইনাল (ম্যাচ ১০০)

সম্ভাব্য প্রতিপক্ষ: পর্তুগাল, স্পেন, জার্মানি, ব্রাজিল।

ভেন্যু: কানসাস স্টেডিয়াম, কানসাস সিটি

খেলার সময়: ১২ জুলাই, বাংলাদেশ সময় সকাল ৭টা

সেমি-ফাইনাল (ম্যাচ ১০২)

সম্ভাব্য প্রতিপক্ষ: পর্তুগাল, স্পেন, জার্মানি, ব্রাজিল।

ভেন্যু: আটালান্টা স্টেডিয়াম (আটলান্টা, জর্জিয়া)।

খেলার সময়: ১৬ জুলাই, বাংলাদেশ সময় রাত ১টা

ফাইনাল (ম্যাচ ১০৪)

প্রতিপক্ষ: লেফট ব্র্যাকেট থেকে সব ম্যাচ জিতে আসা টিম

তারিখ: ২০ জুলাই, ২০২৬ (রাত ১টা, বাংলাদেশ সময়)

ভেন্যু: নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়াম

গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে আর্জেন্টিনার সম্ভাব্য ফাইনাল যাত্রার সূচি

আর্জেন্টিনা যদি গ্রুপে রানার-আপ হয় তবে গতিপথ কেমন হতে পারে তা নিয়ে আলোচনা করা যাক।

দ্বিতীয় রাউন্ড (ম্যাচ ৮৪)

প্রতিপক্ষ: গ্রুপ এইচের চ্যাম্পিয়ন (সম্ভাব্য: স্পেন)

ভেন্যু: লস এঞ্জেলস স্টেডিয়াম, ক্যালিফোর্নিয়া)।

খেলার সময়: ৩ জুলাই, বাংলাদেশ সময় রাত ১ টা

রাউন্ড অফ ১৬ (ম্যাচ ৯৩)

প্রতিপক্ষ: ম্যাচ ৮৩-এর বিজয়ী দল (গ্রুপ কে-এর রানার্স-আপ বনাম গ্রুপ এল-এর রানার্স-আপ; সম্ভাব্য: ক্রোয়েশিয়া, কলম্বিয়া, ঘানা। গ্রুপে অঘটন ঘটলে ইংল্যান্ড/পর্তুগাল)।

ভেন্যু: টেক্সাস স্টেডিয়াম, টেক্সাস)।

খেলার সময়: ৭ জুলাই, রাত ০১:০০ টা (বাংলাদেশ সময়)

কোয়ার্টার-ফাইনাল (ম্যাচ ৯৮)

প্রতিপক্ষ: ম্যাচ ৯৪-এর বিজয়ী দল। ব্র্যাকেটের হিসাব অনুযায়ী এই ধাপে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে মেক্সিকো, জার্মানি অথবা বেলজিয়াম।

ভেন্যু: লস এঞ্জেলস স্টেডিয়াম, ক্যালিফোর্নিয়া)।

খেলার সময়: ১১ জুলাই, রাত ১টা (বাংলাদেশ সময়)

সেমি-ফাইনাল (ম্যাচ ১০১)

প্রতিপক্ষ: ম্যাচ ৯৭-এর বিজয়ী দল। সম্ভাব্য দল হতে পারে ইংল্যান্ড, ব্রাজিল, পর্তুগাল, স্পেন

ভেন্যু: টেক্সাস স্টেডিয়াম, টেক্সাস)

খেলার সময়: ১৫ জুলাই, রাত ১টা (বাংলাদেশ সময়)

আর্জেন্টিনা গ্রুপে রানার্স-আপ হলে সম্ভাব্য গতিপথ

আর্জেন্টিনা গ্রুপে তৃতীয় হলে নকআউট পর্বে দলটির গতিপথ কী হবে?

আর্জেন্টিনা যদি গ্রুপ 'জে' তে তৃতীয় হয়ে সেরা আটটি তৃতীয় দলের একটি হয় তবে তাদের গতিপথ অনুমান করা খুব কঠিন। সেরা তৃতীয় দলগুলো যেকোনো একটি ব্র্যাকেটে পড়তে পারে। এর ফলে, তৃতীয় দলগুলোর গতিপথ নির্দিষ্ট করে বলাটা অনেক জটিল এবং দীর্ঘ হবে। কারণ, এতে বিপুল সংখ্যাক বিন্যাস ও সমাবেশ থাকবে। সবচেয়ে বেশি সম্ভাবনার আলাপ করা যাক।

দ্বিতীয় রাউন্ড

সম্ভাব্য প্রতিপক্ষ: গ্রুপ ডি এর চ্যাম্পিয়ন (সম্ভাব্য: যুক্তরাষ্ট্র অথবা তুরস্ক)।

ভেন্যু: সান ফ্রান্সিসকো স্টেডিয়াম (সান ফ্রান্সিসকো বে এরিয়া, ক্যালিফোর্নিয়া)।

খেলার সময়: সকাল ২ জুলাই বাংলাদেশ সময় রাত ১২টা

রাউন্ড অফ ১৬

সম্ভাব্য প্রতিপক্ষ: বেলজিয়াম/মিশর

ভেন্যু: লুমেন ফিল্ড (সিয়াটল, ওয়াশিংটন)।

খেলার সময়: ৬ জুলাই সকাল ৬টা (বাংলাদেশ সময়)

কোয়ার্টার-ফাইনাল

সম্ভাব্য প্রতিপক্ষ: স্পেন, ইংল্যান্ড

ভেন্যু: লস এঞ্জেলস স্টেডিয়াম (লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া)।

খেলার সময়: ১১ জুলাই, সকাল ৬টা (বাংলাদেশ সময়)

সেমি-ফাইনাল

সম্ভাব্য প্রতিপক্ষ: ফ্রান্স, জার্মানি, ব্রাজিল, পর্তুগাল

ভেন্যু: ডালাস স্টেডিয়াম (ডালাস/আর্লিংটন, টেক্সাস)।

খেলার সময়: সকাল ১৪ জুলাই, রাত ২টা (বাংলাদেশ সময়)

সূত্র: বিবিসি বাংলা

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...