এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) কর্তৃক তিন ম্যাচ নিষিদ্ধ হয়েছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দলের ফুটবলার মোহাম্মদ আরিফ। পাশাপাশি তাকে ২৫০ ডলার জরিমানাও করা হয়েছে। গত ১৮ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হয়েছে এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের বাছাইপর্বের খেলা। সেখানে সিরিয়ার বিপক্ষে ম্যাচে প্রতিপক্ষের এক খেলোয়াড়ের সঙ্গে সংঘর্ষের ঘটনায় সরাসরি লাল কার্ড দেখেছিলেন আরিফ। বাংলাদেশ ৫-১ গোলে হেরেছিল ম্যাচটি। ম্যাচের ঘটনা পর্যালোচনা করে এএফসির ডিসিপ্লিনারি কমিটি আরিফকে তিন ম্যাচ নিষিদ্ধ করে। এই নিষেধাজ্ঞার মধ্যে লাল কার্ডের কারণে স্বয়ংক্রিয়ভাবে পাওয়া এক ম্যাচের নিষেধাজ্ঞাও অন্তর্ভুক্ত রয়েছে। পাশাপাশি তাকে ৩৫০ ডলার জরিমানা করা হয়েছে। ৩০ দিনের মধ্যে জরিমানার অর্থ পরিশোধ করতে হবে আরিফকে। নিষেধাজ্ঞার কারণে বাছাইপর্বে বাংলাদেশের পরবর্তী তিন ম্যাচে খেলতে পারেননি এই ফুটবলার।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

