২০২৬ সাফ চ্যাম্পিয়নশিপের প্রচারণা

প্রীতি ম্যাচে সাফ চ্যাম্পিয়নদের হারাল এসএ গেমস জয়ীরা

প্রীতি ম্যাচে সাফ চ্যাম্পিয়নদের হারাল এসএ গেমস জয়ীরা

আগামী ৫-১৭ নভেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে হবে সাফ চ্যাম্পিয়নশিপের আসর। এই টুর্নামেন্টের প্রচারণার অংশ হিসেবে আজ বিকেলে জাতীয় স্টেডিয়ামে এক প্রীতি ম্যাচে বাংলাদেশ সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা দল ও এসএ গেমসের চ্যাম্পিয়নরা পরস্পরের মুখোমুখি হয়। এই ম্যাচে ২০০৩ সালের সাফ চ্যাম্পিয়নদের ২-১ গোলে হারায় ২০১০ সালের এসএ গেমসের স্বর্ণ পদক জয়ী ফুটবলাররা।

বিজ্ঞাপন

প্রীতি ম্যাচটিকে ঘিরে জাতীয় স্টেডিয়ামে সাবেক ফুটবলারদের মিলনমেলায় পরিণত হয়। ৬০ মিনিটের ম্যাচটি ফিরিয়ে আনল অতীতের সুখস্মৃতি। বর্তমান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক দুই দলের হয়ে খেলেছেন। কেননা তিনি ২০০৩ ও ২০১০ সালের দুই চ্যাম্পিয়ন দলেরই গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। এসএ গেমস জয়ীদের পক্ষে দুটি গোল করেছেন নাসিরুল ইসলাম নাসির ও মিঠুন চৌধুরী। আর সাফ চ্যাম্পিয়নদের পক্ষে একটি গোল করেন আলফাজ আহমেদ। ম্যাচের বিরতিতে সাফজয়ী সাবেক কোচ প্রয়াত জর্জ কোটানের প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নিরবতা পালন করা হয়। ২০২৩ সালের ২৫ সেপ্টেম্বর অস্ট্রিয়ান এই কোচ মৃতুবরণ করেছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন