মা হারালেন শিউলি, নারী দলে শোক

স্পোর্টস রিপোর্টার

মা হারালেন শিউলি, নারী দলে শোক

আগামীকাল নারী সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পরস্পরের মুখোমুখি হবে বাংলাদেশ ও নেপাল। এই ম্যাচের আগে আজ ভোরে মারা গেলেন ডিফেন্ডার শিউলি আজিমের মা। বাফুফে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে। দীর্ঘদিন ধরে কিউনি জটিলতায় ভুগছিলেন শিউলি আজিমের মা বাসনা আজিম। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর। তিন ছেলে ও দুই মেয়েসহ আত্মীয়স্বজন ও অসংখ্যগুণগ্রাহী রেখে গেছেন বাসনা আজিম।

জানা যায়, সাফ টুর্নামেন্ট খেলতে ভারতে থাকা ফুটবলার শিউলির মা মারা যাওয়ায় আজ সকালে বাংলাদেশ দল অনুশীলনে নামেনি। এতে শোকের ছায়া নেমেছে বাংলাদেশ নারী ফুটবল দলের শিবিরে। এরই মধ্যে ফুটবল ফেডারেশন শিউলির মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছে।

বিজ্ঞাপন
Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন