আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ভিয়েতনাম সফরের দল ঘোষণা, ফিরলেন বিশ্বনাথ

স্পোর্টস রিপোর্টার

ভিয়েতনাম সফরের দল ঘোষণা, ফিরলেন বিশ্বনাথ

এশিয়ান কাপ বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এর আগে ভিয়েতনামের বিপক্ষে খেলবে একটি প্রীতি ম্যাচ। এই দুই ম্যাচকে সামনে রেখে ২৩ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। স্কোয়াডে সুযোগ পাননি নতুন কেউ। তবে দলে ফিরেছেন বিশ্বনাথ ঘোষ, ফাহমিদুল ইসলাম, আরমান ফয়সাল ও মিরাজুল ইসলাম।

চোটের সঙ্গে প্রায় দেড় বছর লড়াইয়ের পর জাতীয় দলে ফিরেছেন বিশ্বনাথ ঘোষ। সবশেষ ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর ভূটানের বিপক্ষে ম্যাচ খেলেছেন এই ডিফেন্ডার। আর ফাহমিদুল, আরমান ও মিরাজুল সবশেষ গত বছরের নভেম্বরে ভারতের বিপক্ষে স্কোয়াডে ছিলেন না। সবশেষ হংকংয়ের বিপক্ষে ম্যাচে ছিলেন ফাহমিদুল। পরের ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামতে পারেননি কার্ড সমস্যায়।

বিজ্ঞাপন

৩১ মার্চ এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। এর আগে ২৬ মার্চ ভিয়েতনামের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে হাভিয়ের কাবরেরার দল। এই দুই ম্যাচ খেলতে আজ শুক্রবার রাতে জামাল-শমিত সোমরা ভিয়েতনামের বিমান ধরবেন।

‎‎বাংলাদেশ স্কোয়াড:

গোলকিপার: মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান।

‎‎ডিফেন্ডার: তারিক কাজী, রহমত মিয়া, শাকিল আহাদ, আবদুল্লাহ ওমর, জায়ান আহমেদ, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন।‎

মিডফিল্ডার: কাজেম শাহ, শেখ মোরছালিন, জামাল ভূঁইয়া, সোহেল রানা, মোহাম্মদ হৃদয়, শমিত সোম, হামজা চৌধুরী।

ফরোয়ার্ড: আরমান ফয়সাল, সুমন রেজা, শাহরিয়ার ইমন, ফয়সাল আহমেদ, ফাহামিদুল ইসলাম, মিরাজুল ইসলাম।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...