বিশ্বকাপে অংশ নিতে প্রস্তুত ইরান

আমার দেশ অনলাইন

বিশ্বকাপে অংশ নিতে প্রস্তুত ইরান
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৬ ফিফা বিশ্বকাপে অংশ নিতে ইরান পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছে দেশটির সরকার।

বুধবার (২২ এপ্রিল) সরকারি মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি-কে এই তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

মোহাজেরানি জানান, ইরানের ক্রীড়া ও যুব মন্ত্রণালয় জাতীয় দলের অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেছে। এর আগে গত সপ্তাহে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছিলেন, আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত অনুষ্ঠেয় এই বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ প্রত্যাশিত।

উল্লেখ্য, গত মার্চ মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে বলেছিলেন, বিশ্বকাপে ইরানি দলকে স্বাগত জানানো হলেও তাদের ‘জীবন ও নিরাপত্তা’র বিষয়টি বিবেচনা করে সেখানে আসা কতটা সমীচীন হবে তা নিয়ে তিনি সন্দিহান।

তবে ইনফান্তিনো জোর দিয়ে বলেছেন, ফুটবল বিশ্বকে ঐক্যবদ্ধ করে এবং ইরান তাদের যোগ্যতা প্রমাণ করেই বিশ্বকাপে জায়গা করে নিয়েছে।

সূত্র: আল-জাজিরা

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...