আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সিটির কাছে হারল লিভারপুল

স্পোর্টস ডেস্ক

সিটির কাছে হারল লিভারপুল

প্রথমার্ধের ছন্নছাড়া লিভারপুল দ্বিতীয়ার্ধে বদলে গেল। শটগুলো লক্ষ্যহীন হয়ে পড়ছিল। হঠাৎ করে নেওয়া দর্শনীয় একটি গোল উপহার দিলেন ডমিনিক সোবোসলাই। হারের শঙ্কা থেকে প্রত্যাবর্তনের দারুণ গল্প লিখল ম্যানচেস্টার সিটি। ইনজুরি টাইমে আর্লিং হলান্ডের নির্ভুল স্পট কিকে জয়ও তুলে নেয় তারা।

বিজ্ঞাপন

অ্যানফিল্ডে রোববার রাতে লিভারপুলের বিপক্ষে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ২-১ গোলে জিতেছে সিটি। বার্নার্ডো সিলভার গোলে সমতায় ফিরেছিল তারা।নাটকীয় জয়ে আর্সেনালের সঙ্গে ব্যবধান কমিয়ে ফের ৬ পয়েন্টে নামিয়ে আনল পেপ গার্দিওলার দল।

সিটির মাঠে নভেম্বরে প্রথম লেগে ৩-০ গোলে ধসে গিয়েছিল লিভারপুল। নিজেদের মাঠে সম্ভাবনা জাগিয়েও মধুর প্রতিশোধ নিতে পারল না দ্য রেড শিবির। ২৫ ম্যাচে ১৫ জয় ও পাঁচ ড্রয়ে ৫০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে সিটি। সমান ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে চূড়ায় আর্সেনাল। ষষ্ঠ স্থানে থাকা লিভারপুলের নামের পাশে জমা হয়েছে ৩৯ পয়েন্ট।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...