ঢাকা-সিলেট মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত অটোরিকশা চালক

ঢাকা-সিলেট মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত অটোরিকশা চালক
দুর্ঘটনা কবলিত সিএনজিচালিত অটোরিকশা।

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সড়ক দুর্ঘটনায় সিএনজিচালিত এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে সরাইল হাইওয়ে থানার সামনে কুট্টাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত জামাল মিয়া (২০) উপজেলার কাইনুছ গ্রামের মন মিয়ার ছেলে।

সরাইল হাইওয়ে থানার ওসি আবু তাহের দেওয়ান জানান, থানার সামনেই দুর্ঘটনাটি ঘটে। একটি দ্রুতগামী বড় গাড়ি সিএনজিটিকে চাপা দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এতে সিএনজিচালকের স্থানেই জামাল মিয়া নিহত হন। গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। চিহ্নিত হলে এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন