আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জাতীয় ফুটবল দল

ঢাকা ট্রেনিং ক্যাম্পের ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা

স্পোর্টস রিপোর্টার

ঢাকা ট্রেনিং ক্যাম্পের ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা

আসন্ন দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ সামনে রেখে ঢাকা ট্রেনিং ক্যাম্পের জন্য ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এই ক্যাম্পের মাধ্যমে দলকে প্রস্তুত করা হবে একটি ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ এবং এএফসি এশিয়ান কাপ ২০২৬ বাছাইপর্বের ম্যাচের জন্য।

বাংলাদেশ প্রথমে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হবে ভিয়েতনামের। এরপর এএফসি এশিয়ান কাপ ২০২৬ বাছাইপর্বে সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা। গুরুত্বপূর্ণ এই দুই ম্যাচকে সামনে রেখে ফুটবলারদের প্রস্তুতি আরও জোরদার করতেই আয়োজন করা হয়েছে ঢাকা ট্রেনিং ক্যাম্প।

প্রাথমিক ঘোষিত এই স্কোয়াডে মোট ২৮ জন ফুটবলার জায়গা পেয়েছেন। তবে দলের সঙ্গে পরে যোগ দেওয়ার কথা রয়েছে হামজার। তার যোগ দেওয়ার পর স্কোয়াডে আরও শক্তি বাড়বে বলে আশা করা হচ্ছে।

আসন্ন ম্যাচগুলোকে সামনে রেখে এখন থেকেই অনুশীলনে মনোযোগী হবে জাতীয় দলের ফুটবলাররা। কোচিং স্টাফের লক্ষ্য, প্রস্তুতি পর্বে খেলোয়াড়দের সেরা অবস্থায় নিয়ে গিয়ে আন্তর্জাতিক ম্যাচ দুটিতে ভালো ফল অর্জন করা।

বিজ্ঞাপন

ঢাকা ট্রেনিং ক্যাম্পের জন্য বাংলাদেশ জাতীয় দল:

গোলকিপার: মিতুল মারমা, মো. সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ, ইশাক আকন্দ।

ডিফেন্ডার : তারিক কাজী, রহমত মিয়া, শাকিল আহাদ তপু, মো. আব্দুল্লাহ ওমর, শাকিল হোসেন, জায়ান আহমেদ, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন, মঞ্জুরুর রহমান, ইসা ফয়সাল।

মিডফিল্ডার : শাহ কাজেম কিরমানি, শেখ মোরসেলিন, জামাল ভূঁইয়া, সোহেল রানা, মো সোহেল রানা, মো. হৃদয়, সোমিত সোম।

ফরোয়ার্ড : আরমান ফয়সাল আকাশ, ইমন শাহরিয়ার, ফয়সাল আহমেদ ফাহিম, ফাহামিদুল ইসলাম, মিরাজুল ইসলাম, রফিকুল ইসলাম, সুমন রেজা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন